শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
করোনা; কলাপাড়ায় রাতভর থানকুনি পাতা গুজব

করোনা; কলাপাড়ায় রাতভর থানকুনি পাতা গুজব

আপন নিউজ রিপোর্টঃ

‘পীর সাহেবের স্বপ্নে পাওয়া তথ্যে প্রাপ্ত, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে’- এমন গুজবে কান দিয়ে কলাপাড়া উপজেলায় থানকুনি পাতা সংগ্রহ ও খেতে রাতভর ছোটাছুটি করেছে সাধারণ মানুষ। হিড়িক পড়েছে থানকুনি পাতা খাওয়ার। এমনই এক গুজবে রাতের ঘুম হারাম হয়েছে কলাপাড়া উপজেলাবাসীর।

একজন কথিত পীর সাহেব স্বপ্ন দেখেছেন- এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে যায়, দু’রাকাত নামাজ পড়ে থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত করতে পারবে না। মিলবে মুক্তি। এ গুজব ঠিক কে, কীভাবে শহরে প্রথম ছড়িয়েছে তা জানা যায়নি।

তবে এই গুজবে সাড়া দিয়ে কলাপাড়া ও এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নেমেছেন বহু মানুষ। ইতোমধ্যে অনেকে সে পাতা চিবিয়ে খেয়েছেনও। তাদের বিশ্বাস, পীর সাহেবকে স্বপ্নে বলে দেয়া এই থানকুনি পাতাই করোনা ভাইরাসের উত্তম প্রতিষেধক। এর কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। তিনি বলেন, থানকুনি পাতার ঔষধী গুণাবলি থাকতে পারে। তবে এর সাথে করোনাভাইরাস এর কোনো সম্পর্ক নেই।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে উপজেলায় শুরু হয় এই গুজব। এ নিয়ে অনেকে ফেসবুকে পোস্টও দিচ্ছেন। কেউ কেউ থানকুনি পাতা সংগ্রহ করতে পেরেছেন জানিয়ে ছবিও পোস্ট করেছেন। কেউ কেউ আবার বন্ধু বান্ধব ও স্বজনদের ফোন করে জরুরি ভিত্তিতে থানকুনি পাতা সংগ্রহের তাগিদ দিচ্ছেন। এনিয়েই রাতভর নির্ঘুম কাটিয়েছে পৌরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, একজন পীর স্বপ্নে দেখেছেন যে, তিনটি থানকুনি পাতা আর এক গ্লাস পানি খেলে করোনাভাইরাস ছুঁতেও পারবে না। আর এই রাতের মধ্যেই পাতা তিনটি খেতে হবে। তবে ফজরের আজানের পূর্বেই পাতা তিনটি খেতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!