সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ধ-র্ষ-ণের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে একাধিকবার ধ-র্ষ-ণ, বাধা দেওয়ায় মা’রধ:র

কলাপাড়ায় ধ-র্ষ-ণের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে একাধিকবার ধ-র্ষ-ণ, বাধা দেওয়ায় মা’রধ:র

আপন নিউজ ডেস্ক: কলাপাড়ায় ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মামাতো দেবর সোহাগ হাওলাদারের দিকে।

ভুক্তভোগী দুই সন্তানের জননীর (২৩) দাবি, প্রথমবার ধর্ষণের সময় সোহাগ মোবাইলে দৃশ্য ধারণ করে। এরপর ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

সবশেষ গত ৪ এপ্রিল (শুক্রবার) দুপুরে ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে পুনরায় ধর্ষণের শিকার হন। একইদিন রাতে, স্বামী নদীতে মাছ ধরতে গেলে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোহাগ পুনরায় ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে ওই নারী কৌশলে মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। বিষয়টি টের পেয়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। কিছুক্ষণ পর স্বামী বাড়িতে পৌঁছালে সোহাগ পালিয়ে যায়।

বর্তমানে ওই নারী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!