শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নূহ আলম বিশ্বাস

ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নূহ আলম বিশ্বাস

আপন নিউজ: কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে অবস্থিত ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূহ আলম বিশ্বাস। পাশাপাশি অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান বাবুল।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল-এর অনুমোদনের ভিত্তিতে ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪”-এর ৬৪(১) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির কার্যকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ ইব্রাহিম খলিল এবং প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর নূহ আলম বিশ্বাস বলেন, “আমি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবো। সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।”

বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকেও এই কমিটিকে স্বাগত জানানো হয়েছে এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!