কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অটো উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার লোন্দা এলাকার প্যাদার হাট বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর হাওলাদার লোন্দা ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সকালে চাল বোঝাই করে নিজ অটোতে প্যাদার হাট বাজার থেকে লোন্দা যাওয়ার পথে বালুর মাঠ নামক স্থানে অসাবধানতাবশত অটো ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোটি উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর হাওলাদারের পিতা মৃত খালেক হাওলাদার এবং মাতা মৃত আইনুর বেগম।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!