কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শি-শু’র ম’র্মা’ন্তি’ক মৃ-ত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শি-শু’র ম’র্মা’ন্তি’ক মৃ-ত্যু

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শি-শু’র ম’র্মা’ন্তি’ক মৃ-ত্যু

আপন নিউজঃ কলাপাড়ায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে পাখিমারা পানিজাদুঘরের সামনে সড়ক দুর্ঘটনায় মোঃ ইব্রাহিম জোবায়ের (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে। জানা গেছে, কুয়াকাটা থেকে বরিশালগামী একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৫৭১) আমিরাবাদ এলাকায় পৌঁছালে, মোঃ ইব্রাহিম জোবায়ের তার নানা মোঃ ফারুক হোসেনের (৪০) সাথে পাখিমারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তা পারাপারের সময় দৌড় দিলে শিশুটি প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

শিশু ইব্রাহিমের বাড়ি মহিপুর থানার ৭নং লতাচাপলী ইউনিয়নের হোসেনপাড়া গ্রামে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!