কলাপাড়ায় পেইন্টার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শহিদুল সভাপতি, ইসা সাধারণ সম্পাদক নির্বাচিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় পেইন্টার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শহিদুল সভাপতি, ইসা সাধারণ সম্পাদক নির্বাচিত

কলাপাড়ায় পেইন্টার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শহিদুল সভাপতি, ইসা সাধারণ সম্পাদক নির্বাচিত

আপন নিউজঃ কলাপাড়া উপজেলায় পেইন্টার শ্রমিক ইউনিয়নের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সোমবার (১২ মে) বিকেলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

উপজেলার রংধনু চত্ত্বরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম সভাপতি, শাহাদাত হোসেন ইসা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুন্না সহ-সভাপতি, শামিম হাওলাদার সাংগঠনিক সম্পাদক এবং বাশার মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির জুয়েল। তাকে সহযোগিতা করেন মোঃ বাদল মাতুব্বর, আজিজ মোল্লা, বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল, মোঃ হাবিবুর রহমান, লিমন মাতুব্বর, মাসুদ মৃধা ও মোঃ সোহেল হাওলাদার।

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!