উপকূলীয় অঞ্চলে ইরি’র উদ্যোগে উন্নত জাতের ঘাস চাষের মাঠ দিবস অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
উপকূলীয় অঞ্চলে ইরি’র উদ্যোগে উন্নত জাতের ঘাস চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলে ইরি’র উদ্যোগে উন্নত জাতের ঘাস চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর সিজিআইএআর- সাসটেইনেবল ফার্মিং প্রোগ্রামের আওতায় উচ্চ ফলনশীল ঘাস ‘জারা’ এর কার্যকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পীর সাহেব বাড়িতে কৃষক শাহনেওয়াজ আহম্মেদ তানভিরের ঘাস চাষের প্লটে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইরি’র রিসার্চ টেকনিশিয়ান মোঃ রবিউল ইসলাম। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মারুফ বিল্লাহ খান এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন ও গবেষণা কর্মকর্তা ইরি’র মানিক দেবনাথ।

বক্তারা বলেন, গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলায় উন্নত জাতের ঘাস চাষ একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ। জারা ও স্মার্ট নেপিয়ার জাতের ঘাসগুলো উচ্চ ফলনশীল এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় পশু খাদ্য হিসেবে এটি অত্যন্ত উপযোগী।

উদ্যোক্তা তানভির জানান, এলাকার প্রয়োজন অনুযায়ী তিনি ঘাসের কাটিং সরবরাহ করবেন। আলোচনা শেষে যন্ত্রের সাহায্যে ঘাস কেটে তার কার্যকারিতা সরেজমিনে দেখানো হয় এবং উপস্থিত কৃষক-কৃষানীরা ঘাসের প্লট ঘুরে দেখেন।

জানা যায়, ১ বিঘা জমিতে জারা ও স্মার্ট নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে। প্রতিটি ঘাস প্রায় ১২-১৪ ফুট উচ্চতা সম্পন্ন এবং প্রতি গোছায় ২৪-২৫টি কুশি রয়েছে।

ডাঃ মারুফ বিল্লাহ খান ইরি’র এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ঘাস চাষ সম্প্রসারণে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মানিক দেবনাথ জানান, কলাপাড়া ও আমতলী উপজেলায় আরও ১ লাখ ঘাস কাটিং বিতরণের মাধ্যমে বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি করা হচ্ছে, যাদের মাধ্যমে খামারী ও গৃহস্থ পর্যায়ে ঘাস চাষ বিস্তৃত হবে।

এ সময় স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় রাস্তার পাশে ঘাসের কাটিং লাগানোর পরিকল্পনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৬০ জন কৃষক-কৃষানী এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!