কলাপাড়ার আলীপুরে ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ার আলীপুরে ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

কলাপাড়ার আলীপুরে ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

আপন নিউজ ডেস্কঃ 
কলাপাড়া উপজেলার আলীপুরে অভিযানে এস এম সালাম (৫০) নামে এক ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে আলীপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন র‌্যাব।
ওই ভূয়া এমবিবিএস ডাক্তার খুলনার বটিয়াঘাটার উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘোরা গ্রামের মৃত শেখ আঃ লতিফ’র ছেলে। তিনি গত কয়েক বছর যাবৎ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে শ্বশুড় বাড়িতে (২য় বিবাহ) বসবাস করে আসছে।
র‌্যাব-৮ সিপিপি-১ (পটুয়াখালী ক্যাম্প) অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, আটককৃত ব্যক্তি চিকিৎসাশাস্ত্রে কোন ডিগ্রি অর্জন না করেও নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার মোঃ আরিফুর রহমান উপস্থিত থেকে আটকৃত ব্যক্তিকে ভূয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেছেন। পরে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার এস এম  সালাম খুলনা বিএল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করে দীর্ঘ ১৩ বছর রেনেটা নামক ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি শেষে বিগত ৭ বছর যাবত বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা করে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!