কলাপাড়ায় গায়ে আ-গু-ন দিয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় গায়ে আ-গু-ন দিয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা

কলাপাড়ায় গায়ে আ-গু-ন দিয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে গায়ে আগুন দিয়ে আ/ত্ম/হ/ত্যা’র চেষ্টা করেছেন মাহফুজা (২০) নামের এক গৃহবধূ। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাহফুজা উপজেলার ইটবাড়িয়া গ্রামের মো. রাজিবের স্ত্রী ও জামালপুর জেলার বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।

মাহফুজার শ্বশুর মো. আব্বাস হাওলাদার জানান, প্রায় এক বছর আগে ছেলের সঙ্গে মাহফুজার বিয়ে হয়। তিনি জানান, বিয়ের পর থেকে তাদের সংসারে কোনো ধরনের সমস্যা ছিল না। ঘটনার দিন সকালে মোবাইল ফোনে মাহফুজা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপরই হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!