কলাপাড়ায় রহমতপুরে পাড়ার গাছ কেটে ফেলার অভিযোগ, তদন্তে বন বিভাগ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় রহমতপুরে পাড়ার গাছ কেটে ফেলার অভিযোগ, তদন্তে বন বিভাগ

কলাপাড়ায় রহমতপুরে পাড়ার গাছ কেটে ফেলার অভিযোগ, তদন্তে বন বিভাগ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় রাখাইন পাড়ার মন্দিরের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাখাইন পাড়ার মন্দিরের একটি পূজা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, গাছগুলো বহু বছর ধরে এলাকার পরিবেশে ছায়া দিচ্ছিল এবং সৌন্দর্য বৃদ্ধি করছিল। হঠাৎ করে এসব গাছ কেটে ফেলা পাড়ার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সীমানার ভেতরে বাউন্ডারি দেয়ালের কাজ করছিল শ্রমিকরা‌, এসময় গাছগুলো জমির সীমানার ভিতরে থাকায় পাড়ার কয়েকজন গাছ কাটতে বলেছে, তাই শ্রমিকরা গাছগুলো কেটে ফেলেছে, সেটা আমরা জানতাম না”।

তবে এ বিষয়ে কলাপাড়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ শুনে ঘটনাস্থলে কয়েকজন স্টাফ পাঠিয়েছি। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

এ ঘটনায় রাখাইন পাড়ার মাঝে পরিবেশ রক্ষা এবং গাছ কাটার বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি উঠেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!