কলাপাড়ায় রাস্তা বেহাল, দুর্ভোগে স্কুল শিক্ষার্থী ও মুসল্লিরা-দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় রাস্তা বেহাল, দুর্ভোগে স্কুল শিক্ষার্থী ও মুসল্লিরা-দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

কলাপাড়ায় রাস্তা বেহাল, দুর্ভোগে স্কুল শিক্ষার্থী ও মুসল্লিরা-দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া এলাকায় রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাদুরতলী কমিউনিটি স্কুল এবং ইটবাড়িয়া ফরাজী বাড়ী জামে মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু পরিমাণ কাদা হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও নামাজের জন্য মসজিদে যাওয়া মুসল্লিদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ ফরাজী বলেন, “স্কুলের ছেলে-মেয়েরা প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। এমনকি মসজিদের মুসল্লিরাও কাদার কারণে নামাজে যেতে পারেন না। রাস্তাটি সংস্কার করা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।”

এলাকাবাসীর পক্ষে মাসুদ ফরাজী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!