রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত ভোট গ্রহণে সরাসরি সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

এতে সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ জাবেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদ।

এছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন-

সিনিয়র সহ-সভাপতি কে এম শাহজুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম।

নির্বাচিত সহ-সভাপতি কে এম শাহজুল ইসলাম সাজু বলেন,“সদস্যদের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল শক্তি। সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে আমরা দলগতভাবে কাজ করবো।”

নবনির্বাচিত সভাপতি গাজী মোঃ জাবেদ বলেন,“ফোরামের প্রত্যেক সদস্য আমাদের পরিবারের অংশ। সবাইকে নিয়ে জাতীয়তাবাদী দর্শনকে সামনে এগিয়ে নিতে চাই। দল ও দেশের স্বার্থে কলাপাড়ার কণ্ঠস্বর হিসেবে ফোরামকে আরও শক্তিশালী করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!