কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে গৃহবধূর মৃ-ত্যু | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ
কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে গৃহবধূর মৃ-ত্যু

কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে গৃহবধূর মৃ-ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফরিদা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বড় ছেলের ঘরে বিদ্যুৎ সংযোগের মিটার লাগানোর সময় ফরিদা বেগম অসাবধানতাবশত একটি তারের উপরে পড়ে যান। এ সময় তারে লিক থাকায় শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত ফরিদা বেগম নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা, তার স্বামীর নাম রুহুল আমিন এবং পিতার নাম ফজলুল হক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!