কুয়াকাটায় নি’খোঁ’জের দুই দিন পর ঝোপে মিলল যুবকের অ’র্ধগ’লি’ত ম’র’দে’হ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কুয়াকাটায় নি’খোঁ’জের দুই দিন পর ঝোপে মিলল যুবকের অ’র্ধগ’লি’ত ম’র’দে’হ

কুয়াকাটায় নি’খোঁ’জের দুই দিন পর ঝোপে মিলল যুবকের অ’র্ধগ’লি’ত ম’র’দে’হ

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সবুজ হাওলাদার (২৩)।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌরসভার শরিফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সবুজ হাওলাদার ওই এলাকার মো. আবুল বাশার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, গরু চরাতে গিয়ে এক নারী ঝোপের মধ্যে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন মনিরা বলেন, “বুধবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ তাকে থাপ্পড় মারলে আমেনা বিষয়টি তার ভাইকে জানায়। পরে তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যান। কিছুক্ষণ পর আমেনা বাবার বাড়ি চলে যায়, আর সবুজও তার পেছনে যায়। আমরা ভেবেছিলাম সে শ্বশুরবাড়িতেই আছে। কিন্তু আজ শুনি তার মরদেহ ঝোপে পাওয়া গেছে।”

স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন জানান, “সাগরে যাওয়ার পথে শব্দ শুনে সেখানে যাই। গিয়ে দেখি একটি মরদেহ পড়ে আছে। দুর্গন্ধে কাছে যাওয়া সম্ভব হয়নি।”

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!