কলাপাড়ায় টিয়াখালী স্কুলে এডহক কমিটির পরিচিতি ও উন্নয়ন সভা | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
কলাপাড়ায় টিয়াখালী স্কুলে এডহক কমিটির পরিচিতি ও উন্নয়ন সভা

কলাপাড়ায় টিয়াখালী স্কুলে এডহক কমিটির পরিচিতি ও উন্নয়ন সভা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী কাজী এমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ সবুজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন অভি এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী এমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু মুসা,টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিরাজ শরীফ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!