কলাপাড়ায় টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
কলাপাড়ায় টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ায় টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় টিয়াখালীর সিক্স লাইন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মোঃ নাসির ব্যাপারীকে সভাপতি, মোঃ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক এবং মোঃ জলিল মুসল্লীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।

টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ প্রমুখ।

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ লিটন আকন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!