কলাপাড়ার টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ার টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ার টিয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্ক: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।

সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। ফোরকান হাওলাদারকে সভাপতি, সুজন ঢালীকে সাধারণ সম্পাদক এবং নেছার ফরাজীকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি ইব্রাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাকিব গাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান নাজমুল মৃধা।

সম্মেলনে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম আকন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রুবেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদার, ইউনিয়ন যুবদল সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান প্রমুখ।

সম্মেলনে মোঃ মিরাজ শরীফ বলেন,”সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে-এটাই আমাদের প্রত্যাশা।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!