কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নি’খোঁ’জ পর্যটকের ম’র’দে’হ উ’দ্ধা’র | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নি’খোঁ’জ পর্যটকের ম’র’দে’হ উ’দ্ধা’র

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নি’খোঁ’জ পর্যটকের ম’র’দে’হ উ’দ্ধা’র

আপন নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। দুপুর সোয়া ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পর্যটকের নাম সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। তিনি মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের পশ্চিম বাড়ীয়ালা হাজিপুর এলাকার আলীউল ইসলামের ছেলে। পারভেজ তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ভ্রমণে এসে সমুদ্রস্নানে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি ঢেউয়ের তোড়ে ভেসে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!