কলাপাড়ায় মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা

কলাপাড়ায় মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গসংগঠন মহিলা দলের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের অংশ হিসেবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজ সীমা।

সম্মেলনে কলাপাড়া উপজেলা মহিলা দলের নতুন কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন-সভানেত্রী: সালমা আক্তার লিলি, সিনিয়র সহ-সভানেত্রী: নার্গিস জামান, সাধারণ সম্পাদক: নার্গিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক: খাদিজা শিরিন, সাংগঠনিক সম্পাদক: ফাতেমা নাসরিন সীমা।

অন্যদিকে, কলাপাড়া পৌর মহিলা বিএনপির নবগঠিত কমিটিতে নির্বাচিত হয়েছেন-সভানেত্রী: ফারজানা সাম্মি ফ্লোরা, সিনিয়র সহ-সভানেত্রী: মোসাঃ মাকসুদা,

সাধারণ সম্পাদক: মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক: জুলিয়া নাসরিন রেহেনা, সাংগঠনিক সম্পাদক: লাইজু।

দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই দুই কমিটি দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

অন্যদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!