আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা

আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন পরিষদ মিলনায়তনে এ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেছেন।

জানাগেছে, বে-সরকারী সংস্থা এনএসএস, এপি ও ওয়াল্ড ভিষণ আমতলী উপজেলায় পরিবেশ বান্ধব গ্রাম, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন, শিশু শ্রম মুক্ত ইউনিয়ন, অপুষ্টি মুক্ত গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয়, মিনি পাইপ লাইনের পানি সরবরাহ ও মিনি স্কুল পার্ক নিয়ে কাজ করছে। গত ৭ মাসের কাজের ফলে সোমবার আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জমান খাঁন এ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেছেন। বাল্য বিয়ে মুক্ত ঘোষনা সভায় সভাপতিত্ব করেন এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম, ওয়াল্ড ভিষণ এপি ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরকার, প্রোগ্রাম ম্যানেজার মিদুল সরকার, বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!