নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অ’বৈ’ধ জাল জ’ব্দ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অ’বৈ’ধ জাল জ’ব্দ

নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অ’বৈ’ধ জাল জ’ব্দ

আপন নিউজ ডেস্কঃ মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা ও ভোলা জেলার মনপুরায় নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।

পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপরদিকে ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।

পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত এ ধরনের যৌথ অভিযানের ফলে একদিকে অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!