রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গঙ্গামতির লেকের পাশের পাউবোর জমিতে বালু ভরাট; ৫০ হাজার টাকা জরিমানা

গঙ্গামতির লেকের পাশের পাউবোর জমিতে বালু ভরাট; ৫০ হাজার টাকা জরিমানা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ধোলাইর মার্কেটের পূর্বদিকে বেড়িবাঁধের বাইরের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রিত খাসজমিতে বালু ভরাটের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই অর্থদন্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ৭৫০ ফিট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। বন্ধ করা হয়েছে বালু উত্তোলন কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়।

স্থানীয়রা জানান, ধোলাইর মার্কেটের পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের রিভার সাইটের পানি চলাচলের লেকসহ ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। যা ভরাট করে দখলের কাজ চলছিল। গত তিন রাত ধরে সেখানকার একটি মহল একাজ করছিল। মনোরম লেকটির সৌন্দর্য ও ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছপালার ক্ষতি করে রাতের আধারে ওই চক্রটি ভরাট করে দখল প্রক্রিয়া করছিল।

উল্লেখ্য ওখানকার সাগরঘেঁষা সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা উজাড়ের পাশাপাশি একটি মহল খালবিল লেকের পাড় দখলের তান্ডব চালাচ্ছে। পরিবেশ বিনাশী এই কর্মকান্ডে পরিবেশ কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!