কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাপাউবো’র সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের বৈঠক | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাপাউবো’র সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের বৈঠক

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাপাউবো’র সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের বৈঠক

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি বারবার প্লাবিত হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বাপাউবো’র প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী (পুর) নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফজলুর রহমান রাজীব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে আলোচনায় অংশ নেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, কৃষক মো. মোশারফ হাওলাদার, মো. নূর ইসলাম, সোহেল মোল্লা, মো. আমিরুল হাওলাদার, মো. বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা, গবেষক মোসাঃ হালিমা আয়শা প্রমুখ মতামত তুলে ধরেন। এছাড়া পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী ও সদস্য আখতারুল কবিরও বক্তব্য রাখেন।

ক্ষতিগ্রস্তরা বলেন, “আমরা প্রায় ২৫০টি দরিদ্র পরিবার দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম লোন্দা গ্রামে বসবাস করছি। জোয়ার-ভাটার পানিতে আমাদের ঘরবাড়ি, কৃষিজমি ডুবে যায়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া যায় না, এমনকি রান্নার চুলায়ও পানি উঠে যায়। মানবেতর এই জীবন থেকে বাঁচতে আমাদের জন্য টেকসই বেড়িবাঁধ ও সুইসগেট নির্মাণ জরুরি।”

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু বলেন, “আমাদের প্রায় ২০০ একর জমি পানিতে তলিয়ে থাকে। তিন ফসলী জমি হওয়া সত্ত্বেও আমরা এক ফসলও তুলতে পারি না। টেকসই বেড়িবাঁধ ছাড়া এই এলাকার মানুষ টিকে থাকতে পারবে না।”

গবেষক হালিমা আয়শা জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকরা দুই মাসের গবেষণায় দেখেছেন-কৃষি উৎপাদন কমে যাওয়া, যাতায়াত ও শিক্ষার সমস্যাসহ সব সংকটের মূলে রয়েছে বেড়িবাঁধের অভাব।

নির্বাহী প্রকৌশলী ক্ষতিগ্রস্তদের সমস্যা মনোযোগ দিয়ে শুনে আশ্বাস দেন যে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং নাগরিক আবেদনের তালিকায় বেড়িবাঁধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন, জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ ও আবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণেরদাবি জানিয়ে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!