রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কু’পি’য়ে জ’খ’ম করেছে জামাই

কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কু’পি’য়ে জ’খ’ম করেছে জামাই

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও যৌতুকের জেরে স্ত্রী রহিমা (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই মিরাজ হাওলাদার। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জনই ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহিমার চাচা বশির ফকির জানান, উত্তর চাকামইয়া গ্রামের মোঃ সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মিরাজ। নির্যাতন সহ্য করতে না পেরে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্ত হয়, রহিমা আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মিরাজ।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। আমরা শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!