মা ইলিশ সংরক্ষণে কলাপাড়ার ধানখালীতে জেলেদের মাঝে চাল বিতরণ | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
মা ইলিশ সংরক্ষণে কলাপাড়ার ধানখালীতে জেলেদের মাঝে চাল বিতরণ

মা ইলিশ সংরক্ষণে কলাপাড়ার ধানখালীতে জেলেদের মাঝে চাল বিতরণ

আপন নিউজ ডেস্কঃ মা ইলিশ সংরক্ষণের স্বার্থে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন প্রান্তিক পর্যায়ের কার্ডধারী জেলেদের মাঝে জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ধানখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ধানখালী ইউনিয়নের ১১২০ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নেয়ামুল বশির সহ ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সরকারি এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!