“আমরা কলাপাড়াবাসী” সংগঠনের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
“আমরা কলাপাড়াবাসী” সংগঠনের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

“আমরা কলাপাড়াবাসী” সংগঠনের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডেংগু সচেতনতা লিফলেট বিতরণ ও স্টিকার সাঁটানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় কলাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের প্রোগ্রাম তত্ত্বাবধায়ক মো. সাগর হোসেন, দপ্তর সম্পাদক মো. সাওন জমাদ্দার, এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুজ্জামান।

আয়োজকরা জানান, ডেংগু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচি নিয়মিতভাবে চলবে। তারা সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!