রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে ‘স্বপ্ন সারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

কলাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে ‘স্বপ্ন সারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্ন সারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাক সেলপ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি স্বপ্ন সারথি দলের মোট ২৫০ কিশোরীর মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছে, তাদের মধ্য থেকে ১৯ জন কিশোরীকে নিয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া ব্র্যাকের সেলপ কর্মসূচির অফিসার রিপন চন্দ্র দাসসহ স্থানীয় ব্র্যাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”-এই প্রতিপাদ্যে এগিয়ে যাচ্ছে আজকের কিশোরীরা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কন্যা শিশু পরিবারের বোঝা নয়, বরং ভবিষ্যৎ গঠনের অন্যতম শক্তি।

শেষে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা কিশোরীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!