কলাপাড়ার টিয়াখালীতে প্রশাসনিক কর্মকর্তা জলিলের বিদায় ও রাশেদের বরণ অনুষ্ঠান | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ার টিয়াখালীতে প্রশাসনিক কর্মকর্তা জলিলের বিদায় ও রাশেদের বরণ অনুষ্ঠান

কলাপাড়ার টিয়াখালীতে প্রশাসনিক কর্মকর্তা জলিলের বিদায় ও রাশেদের বরণ অনুষ্ঠান

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সোবহান বিশ্বাস, মোঃ তৈয়ব আলী, আব্দুর রব জমাদ্দার, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ মাসুম বিল্লাহ, সাখাওয়াত হোসেন মাসুদ, মোঃ খলিল মল্লিক, সৈয়দ জাহিদুল ইসলাম দুদল, মোছাঃ সালমা বেগম, নাহিদ আক্তার মুক্তা বেগম, সাবেক ইউপি সদস্য রফিক তালুকদার, মোঃ কালাম সিকদার ও মোঃ কবির তালুকদার, উদ্যোক্তা জুরান মিস্ত্রি, অফিস সহায়ক কাউসার শরীফ সহ ইউনিয়নের চৌকিদার ও দফাদারবৃন্দ।

বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদার বলেন, “টিয়াখালী ইউনিয়নে দায়িত্ব পালনকালে সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এই ইউনিয়নের স্মৃতি আমার জীবনে অমলিন হয়ে থাকবে।”

নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম বলেন, “আমি চেষ্টা করব পূর্বসূরির মতো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে। সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে স্মারক উপহার তুলে দেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপস্থিত অতিথিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!