কলাপাড়ায় টিসিবির পণ্য বিক্রির দোকানে দীর্ঘ লাইন! | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় টিসিবির পণ্য বিক্রির দোকানে দীর্ঘ লাইন!

কলাপাড়ায় টিসিবির পণ্য বিক্রির দোকানে দীর্ঘ লাইন!

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
করোনার বিস্তার রোধে কলাপাড়ার উপজেলা সদর, কুয়াকাটা, মহিপুর, আলীপুর, বানাতিবাজার, বাবলাতলা, চাপলীবাজার, পাখিমারা বাজারসহ ২০ এর অধিক হাঁটবাজার সম্পুর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি নিত্য প্রয়োজনীয় এলপি গ্যাস, মোবাইল ফ্লেক্সি লোডের দোকান পর্যন্ত বন্ধ রয়েছে। আর সেখানে দীর্ঘ লাইন দিয়ে একজনের সঙ্গে আরেকজন মিশে, গাদাগাদি করে দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে কেনা হচ্ছে টিসিবির পণ্য। নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে নেই প্রশাসনিক কোন পদক্ষেপ। কলাপাড়া পৌরশহরের দু’টি টিসিবির ডিলারের দোকানের সামনে এমন দৃশ্য বুধবার সকাল থেকে দেখা গেছে। এ ছাড়া কুয়াকাটাগামী মহাসড়কে বিশ কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। দু’একটি যাত্রীবাহী বাস ছাড়া অটোবাইক মাহেন্দ্র চলাচল করতে দেখা গেছে। তবে হাসপাতালের আউটডোরে নেই রোগীর ভিড়। যেখানে গড়ে প্রতিদিন ১৫০-২০০ রোগী আউটডোরে চিকিৎসা নিতেন সেখানে বৃহস্পতিবার আউটডোরে রোগীর সংখ্যা ছিল ৫০-৫৫ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!