কলাপাড়ার চরনজিরে চড়া সুদের দাদন ব্যবসার প্র’তিবাদে এলাকাবাসীর মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ার চরনজিরে চড়া সুদের দাদন ব্যবসার প্র’তিবাদে এলাকাবাসীর মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ার চরনজিরে চড়া সুদের দাদন ব্যবসার প্র’তিবাদে এলাকাবাসীর মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামে দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা চালিয়ে এলাকাবাসীকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে আলমগীর খাঁ ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারগুলো এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলমগীর খাঁ, তার স্ত্রী ফাতেমা বেগম, সোহাগ ও আব্দুর রহিম চড়া সুদে টাকা দিয়ে বহু পরিবারকে দেনার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছেন। অনেকেই সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মামলা ও পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। এমনকি কয়েকজন ভুক্তভোগী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী রশিদ হাওলাদার, মালেক সিকদার, জুলহাস শরিফ, নুরুল ইসলাম, শামিম খাঁ, জেসমিন বেগম, বানু, নাছিমা বেগম, শাহিনুর বেগম, জয়নোব বেগম ও শাহিন হাওলাদার বক্তব্য দেন।

তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দাদন ব্যবসার অবসান ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!