বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়া হাসপাতালে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়া হাসপাতালে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

আপন নিউজ ডেস্কঃ “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া সংগঠনের সংগঠক মেজবাহ উদ্দিন মাননু এবং সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।

অভিযানে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। হাসপাতালের ড্রেনে জমে থাকা ময়লা, বিভিন্ন ওয়ার্ড, বারান্দা এবং পুরো হাসপাতাল এলাকা তারা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি রাফসান ইসলাম রিমন ও সিনিয়র সদস্য তালুকদার আশিকসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।

‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন, “মানুষের সেবায় কাজ করাই আমাদের লক্ষ্য। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা রোগী ও সেবাপ্রার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা নিয়মিত এমন সামাজিক উদ্যোগ চালিয়ে যেতে চাই।”

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!