কলাপাড়ায় অ’বৈধ স্থাপনা সরাতে ইউএনও’র এক সপ্তাহের আল্টিমেটাম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় অ’বৈধ স্থাপনা সরাতে ইউএনও’র এক সপ্তাহের আল্টিমেটাম

কলাপাড়ায় অ’বৈধ স্থাপনা সরাতে ইউএনও’র এক সপ্তাহের আল্টিমেটাম

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার খাল, রাস্তা, খাস জমি ও অন্যান্য সরকারি জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইউএনও আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাল ও রাস্তায় অবৈধ দখল সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সকল নাগরিককে নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগে উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও জলপ্রবাহ স্বাভাবিক হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!