কলাপাড়ায় যুব নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় যুব নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত

কলাপাড়ায় যুব নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “যুবক-যুবতী নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগের পূর্বপ্রস্তুতি, করণীয় ও পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয় জনগণকে অবহিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান। উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাসলিমা বেগম, পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিন, সহকারী শিক্ষক হেদায়েত উদ্দিন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক হামিদা আক্তার এবং THRIVE প্রকল্পের মনিটরিং অফিসার বিধান চন্দ্র বিশ্বাসসহ ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।

কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা, সচেতনতামূলক উপস্থাপনা, নিরাপদ আশ্রয় গ্রহণ, উদ্ধার প্রক্রিয়া প্রদর্শনী, কবিতা পাঠ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় তথ্যভিত্তিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। যুব নেতৃত্ব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবাই নিজ নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!