গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কলাপাড়ায় ভিডিও প্রদর্শনী | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কলাপাড়ায় ভিডিও প্রদর্শনী

গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কলাপাড়ায় ভিডিও প্রদর্শনী

আপন নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগ, পটুয়াখালী এর আয়োজনে এবং কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বুধবার (১৯ নভেম্বর) উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট স্টেশনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম আদালতের বিচারব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সহজ উপলব্ধি তৈরি করাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রব জোমাদ্দার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম, ইউপি সদস্যরা, গ্রামপুলিশ সদস্য, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণীসহ স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানে মোট ১৫৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী ভিডিওচিত্রটি উপভোগ করেন। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্থানীয়দের উপস্থিতি ও উৎসাহ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তুলেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!