কুয়াকাটায় পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কুয়াকাটায় পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

কুয়াকাটায় পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা পৌরসভার অরকা পল্লীতে মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন-কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, “চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ বিভিন্ন রোগ পরীক্ষা করে পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!