কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ কলাপাড়া ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩ কলাপাড়ায় তিন গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত
কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ

কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে মোসাঃ সাজেদা বেগম (৬২) নামে এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখল ও চাষাবাদ করা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাফেজ আঃ বারেক (৫৫) দীর্ঘদিন ধরে মৃত রাজ্জাক হাওলাদারের স্ত্রী সাজেদা বেগমের জমি নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ভয়ভীতি প্রদর্শন করে জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৭ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ইউসুফপুর গ্রামে ওই জমিতে প্রবেশ করে চাষাবাদ করা ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে সাজেদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সাজেদা বেগম বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা করছে। ঘটনাদিন রাতে আমার জমির ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে আমাকে খুন করার হুমকি দেয়। তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ সহজে কথা বলতে সাহস পান না। এর আগে জমি দখলের একাধিক চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে তপসিলের জমির বিবরণ: মৌজা: নিজামপুর জেএল নং: ২৫, বিএস খতিয়ান নং: ৯৯, দাগ নং: ৩৭১৬, মোট জমি: ৩২ শতাংশ।

সাজেদা বেগমের ছেলে সোলায়ামান হাওলাদার বলেন, “অভিযুক্ত হাফেজ আঃ বারেক ওই জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্বেও নানা মামলাসহ বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে। আমার ভাইয়ের স্ত্রীর নামে মামলা (নং ৩৯৩), আবুল হাওলাদারকে দিয়ে হত্যা মামলা (সি.আর ৭১), চুরির মামলা (নং ১১৫১) এবং ঢাকায় আরেকটি চুরির মামলা (নং ৫৫৪) দিয়েছে।”

এ বিষয়ে মহিপুর থানার ওসি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!