কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন | আপন নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ কলাপাড়া ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩ কলাপাড়ায় তিন গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

আপন নিউজ ডেস্কঃ “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্য নিয়ে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

“মানবাধিকারের জন্য দাঁড়াও” শ্লোগানে ব্যানার হাতে র‌্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা শাখার সভাপতি এ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ইয়াকুব খান প্রমুখ।

বক্তারা বলেন, সকল মানুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই মানবাধিকারের মূল লক্ষ্য। পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং কাউকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিও তারা তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!