কলাপাড়ায় জোয়ার,ভাটার প্লাবন ভূমি খাল,মোহনার সংযোগ পুনঃস্থাপন বিষয়ে মতবিনিময় সভা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় জোয়ার,ভাটার প্লাবন ভূমি খাল,মোহনার সংযোগ পুনঃস্থাপন বিষয়ে মতবিনিময় সভা

কলাপাড়ায় জোয়ার,ভাটার প্লাবন ভূমি খাল,মোহনার সংযোগ পুনঃস্থাপন বিষয়ে মতবিনিময় সভা

আপন নিউজ ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহযোগিতায় জোয়ার–ভাটার প্লাবন ভূমি, খাল ও মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে পানি কমিটি ও মৎস্যজীবী নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও মৎস্য বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণ-এর সহযোগিতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড এর কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক ও পানি কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম।

মতবিনিময় সভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী জানান, খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। ব্লু গোল্ড প্রকল্পের প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে প্রস্তাবিত তালিকাভুক্ত খালগুলো পুনঃখননের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ডিআরসি (ডিসিআর) আবেদন গ্রহণ করা হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তা প্রদান করা সম্ভব হবে।

সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ কলাপাড়া-এর এরিয়া ম্যানেজার আবু এমরান সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!