মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
তালতলীতে বাবার ছু’রিকাঘা’তে ছেলে নি’হ’ত

তালতলীতে বাবার ছু’রিকাঘা’তে ছেলে নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে বাবার ছুরিকাঘাতে মাদকাশক্ত ছেলে মো. সফিক হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর করার জের ধরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে তার বাড়িতে। নিহত সফিক হাওলাদার বাবা হারুন হাওলাদারের একমাত্র সন্তান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হবে বলে নিশ্চিত করেছেন ওসি মোঃ আসাদুর রহমান। স্থানীয় সূত্রে জানাগেছে, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তিন দফা রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা করলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি দাবী পরিবারের। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেছেন তিনি। এ বছর ৭ অক্টোবর মাদক মামলায় সফিক কারাগারে যান এবং ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। সোমবার দুপুরে তিনি (সফিক) তার বাবা ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) কাছে আবারও মাদকের টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি করলে ছেলে সফিক বাবাকে মারধর শুরু করে। একপর্যায় বাবা ক্ষিপ্ত হয়ে কাঁচা মরিচ কাটার ধারালো ছুরি দিয়ে বাবা হারুন হাওলাদার ছেলের পিঠে স্বজোরে আঘাত করেন বলে জানান স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে সফিক। পরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা হারুন হাওলাদার পালিয়ে যান। নিহতের মা রাশেদা বেগম বলেন, ‘ও আমাদের একমাত্র সন্তান। অনেকদিন ধরে নেশায় সব শেষ হয়ে গিয়েছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, কিন্তু ঠিক হয়নি। গত বুধবার জেল থেকে বের হয়ে বাড়ীতে আসে। বাড়ীতে এসেই আবারো মাদকের টাকার জন্য আমাকে এবং ওর বাবাকে মারধর শুরু করে। ওর হাত থেকে রক্ষায় ছুরিকাঘাত করেছে। তালতলী থানার ওসি আসাদুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলের মারধরের জেরে বাবা ছুরি দিয়ে আঘাত করেছেন বলে প্রাথমিক তদন্তে এমনটাই জানা গেছে। বাবা পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!