মহান বিজয় দিবসে মানবিক দৃষ্টান্ত-১০ম বারের মতো রক্তদান করলেন রিমন | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
মহান বিজয় দিবসে মানবিক দৃষ্টান্ত-১০ম বারের মতো রক্তদান করলেন রিমন

মহান বিজয় দিবসে মানবিক দৃষ্টান্ত-১০ম বারের মতো রক্তদান করলেন রিমন

কলাপাড়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়া জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাফসান ইসলাম রিমন। এ উপলক্ষে তিনি স্বেচ্ছায় ১০ম বারের মতো রক্তদান করেন।

বিজয় দিবসের পবিত্র চেতনাকে ধারণ করে মানুষের জীবন বাঁচানোর মহান ব্রত নিয়ে তার এ রক্তদান কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রিমনের এই ধারাবাহিক রক্তদান কার্যক্রম নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করছে।

রক্তদান শেষে মোঃ রাফসান ইসলাম রিমন বলেন, “বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় বিজয়।”

স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও মানবসেবামূলক কাজে তার সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!