কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল খলিফা (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাইফুল খলিফা ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে। তিনি অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয়টি নিয়ে বাদশা তার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাকে কেউ কুপিয়ে জখম করেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!