রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝু’লন্ত লা’শ উ’দ্ধা’র

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝু’লন্ত লা’শ উ’দ্ধা’র

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা যায়, রেজিস্টার অনুযায়ী নিহত ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় এসে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গলায় ফাঁস লাগানো ফাহিমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানো ছিল।

ঘটনার পর থেকেই স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!