কলাপাড়ায় মাদ্রাসায় গোপন এডহক কমিটি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মা’ন’ব’ব’ন্ধন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় মাদ্রাসায় গোপন এডহক কমিটি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মা’ন’ব’ব’ন্ধন

কলাপাড়ায় মাদ্রাসায় গোপন এডহক কমিটি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মা’ন’ব’ব’ন্ধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এডহক কমিটি গঠন ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় ওই মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আঃ ছালাম সিকদার। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ অভিভাবকদের না জানিয়ে গোপনে একটি এডহক কমিটি গঠন করেন। পাশাপাশি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল ও গঠিত এডহক কমিটি স্থগিত করার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!