কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃ-ত্যু | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃ-ত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃ-ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নিজ বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে। নিহত ব্যক্তি মোঃ মাজহারুল ইসলাম (১৮)। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরিয়াপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সিদ্দিক মৃধা। মাজহারুল আক্কেলপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাজহারুল ইসলাম নিজ বসত ঘরের বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে অসতর্কতাবশত ডান হাতের সঙ্গে বিদ্যুতের তার স্পর্শ হয়। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে কলাপাড়া থানায় খবর দেন। সংবাদ পেয়ে কলাপাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!