রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ

আপন নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ডে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবিরুল মৃধা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন হাওলাদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাহমুদুল হক সাইফী।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!