রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও কাউছার হামিদ

কলাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও কাউছার হামিদ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নাচনাপাড়া এলাকার শীতার্ত ও অসহায় পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ইউএনও কাউছার হামিদ নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে উপকৃত শীতার্তরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিয়মিতভাবে নিজ গাড়িতে করে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং গাড়িতে রাখা কম্বল তাৎক্ষণিকভাবে অসহায়দের মাঝে বিতরণ করেন। রাস্তাঘাটে কিংবা যেখানেই শীতার্ত অসহায় মানুষ দেখেন, সেখানেই কম্বল তুলে দেন তিনি।

উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!