শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার ইভান মাতব্বর

কলাপাড়ায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার ইভান মাতব্বর

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাদ্রাসা শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. আবুতালেব ইভান মাতব্বর।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার এ কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাক্ষর করেন।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতা, পাঠদানের দক্ষতা যাচাই এবং সার্বিক মূল্যায়নের মাধ্যমে মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

শিক্ষা কার্যক্রমের বাইরে সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রভাষক ইভান মাতব্বর। তিনি বর্তমানে উপজেলা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিপিপি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ডেপুটি টিম লিডার, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া সংগঠন ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’-এর সভাপতির দায়িত্বে রয়েছেন।

এলাকাবাসীর কাছে তিনি একজন নিবেদিত শিক্ষক হিসেবেই নয়, বরং সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুপরিচিত।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রভাষক ইভান মাতব্বর বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সকলের দোয়া চাই-যেন শিক্ষা ও মানবসেবার পথে সারাজীবন কাজ করে যেতে পারি।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!