আমতলী পৌরসভার এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী পৌরসভার এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী পৌরসভার এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায়  বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে এক হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার পৌরসভা প্রাঙ্গণে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ  খাদ্য সহায়তা বিতরন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন ইউএনও মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্ত, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন প্রমুখ। এক হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, ডাল দুই কেজি,আলু দুই কেজি ও পিয়াজ ১ কেজি, তেল ১ কেজি ও একটি করে সাবান দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!