কলাপাড়ায় অবস্থান ৪০ শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় অবস্থান ৪০ শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে

কলাপাড়ায় অবস্থান ৪০ শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে

আপন নিউজ রিপোর্টঃ

করোনাভাইরাস বিস্তারের শঙ্কায় নাটোর জেলা থেকে আগত প্রায় ৪০ শ্রমিককে আটকে দিয়েছে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মধুপাড়ার লোকজন। পরে প্রশাসনের সহযোগিতায় স্থানীয় দুই চেয়ারম্যান এ শ্রমিকদের  ফেরত পাঠিয়ে দিয়েছে।
১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দক্ষিণদিকে নদীরপাড়ে এসব শ্রমিকরা সোমবার ভোররাত থেকে অবস্থান করে। রবিবার দিবাগত মধ্যরাতের পরে এসব শ্রমিক একটি ট্রাকযোগে তাবু টানিয়ে এখানে এসে পৌছায়।
এদের মাধ্যমে মরণ ভাইরাস করোনা সংক্রমিত হওয়ার শঙ্কায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করে। প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এদেরকে লালুয়া ইউনিয়নের নিশানবাড়িয়ায় কনস্ট্রাকশন কাজের জন্য এনেছেন বলে সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিপন হোসেন জানিয়েছেন। লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন জানান, গোটা এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার মধ্যে রাতের বেলা গোপনে বহিরাগত লোকজন আসার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা হয়ে ওঠে। স্থানীয়রা টের পেয়ে নদী পারাপারের মধুপাড়া পয়েন্টের খেয়াটি বন্ধ করে দেয়।
পরে প্রশাসনের সহযোগিতায় ওইসব শ্রমিককে ফেরত পাঠানো হয়।
লালুয়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে ঘটনাস্থলে ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার অবস্থান করেন। সোমবার কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইসব শ্রমিকদের কলাপাড়া ত্যাগের নির্দেশ দেয়ায় মানুষ শান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বহিরাগত এসব শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এই মুহুর্তে বাইরের জেলা থেকে আসা যে কোন মানুষ এখানকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য সরকারের দেয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবাইকে সচেষ্ট থাকারও পরামর্শ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!