আমতলীর দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীর  দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা

আমতলীর  দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারী আদেশ অমান্য করায় আমতলী বাঁধঘাট চৌরাস্তায় দুই হোটেল ব্যবসায়ীকে এক মাসের সাজা দেয়া হয়েছে। আমতলী ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন মঙ্গলবার রাতে এ আদেশ দেন।
জানাগেছে, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। সরকারী আদেশ উপেক্ষা করে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় সকাল সন্ধ্যা হোটেলের মালিক আফজাল হোসেন এবং বিশ্বাস হোটেলের মালিক মোঃ খলিলুর রহমান বিশ্বাস ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে আমতলী ইউএনও ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীর অভিযান চালিয়ে সকাল সন্ধ্যা হোটেল ম্যানেজার মোঃ আল আমিন ইমাম এবং বিশ্বাস হোটেল মালিক মোঃ খলিলুর রহমান বিশ্বাসকে সরকারী আদেশ অমান্য করায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার সকালে সাজাপ্রাপ্ত দুই আসামীকে পুলিশ বরগুনা জেল হাজতে প্রেরন করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী’র ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, দন্ডবিধি ১৮৮ ধারা মতে দুইজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!